ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ ফলতা পুনর্গণনার চূড়ান্ত ফলাফলে বিপুল জয় পেল বিজেপি। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্গণনার পর দেখা গেল, বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ২৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তৃণমূলের বিতর্কিত প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি ‘পুষ্পা’ নামে পরিচিত, মাত্র ১৯০০ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা। গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় একাধিক কারচুপির অভিযোগ ওঠে। ইভিএমে আতর ঢালা এবং বিজেপির চিহ্নে টেপ লাগানোর মতো অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৬৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়।
সেই মতো গত ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আজ, ২৪ মে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা হয়। গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলেন। প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে লিড নেন। পঞ্চম রাউন্ড শেষে তাঁর মোট ভোট দাঁড়ায় ৩০,৫৬২। দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মির সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল ১৪,৫১৪। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পান ৩৫১০ ভোট। জাহাঙ্গীর খান নির্বাচনের আগেই সরে দাঁড়িয়েছিলেন, যা তাঁর এই ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এই ফল তৃণমূলের জন্য এক বিশাল ধাক্কা।








