ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়িত হবে, সাংসদ দেবকে আশ্বাস মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর

ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়িত হবে, সাংসদ দেবকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বাজেটে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান  দ্রুত বাস্তবায়িত হবে। এই মর্মে ঘাটালের সাংসদ দেবকে (Dev) আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাংসদ দেব দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব ছিলেন এবং এই প্রকল্পের দ্রুত রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, মুখ্যমন্ত্রী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করা হবে। এর আগে তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি বিগত সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল বলেও দেব উল্লেখ করেন, কিন্তু বন্যা কবলিত ঘাটালবাসীর দুর্দশা ঘোচেনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “খুব ভালো বৈঠক হয়েছে। ঘাটালের সাংসদ আমাকে জানিয়েছেন, এই লোকসভা নির্বাচনের সময় উনি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই প্রতিশ্রুতি পালন করব। আমরাই করব। উন্নয়নের স্বার্থে এখন সবাই এক হয়ে গিয়েছে।” তিনি আরও যোগ করেন, “আগের সরকার বিরোধীদেরকে ডাকত না। তবে আমরা সবার সঙ্গেই কাজ করি। আমরা চাই রাজনীতি হবে নির্বাচনের সময়। সারা বছরই কাজ হবে।” মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ঘাটালবাসী নতুন করে আশার আলো দেখছে। এই বৈঠকে বিজেপি ও তৃণমূল সহ বিভিন্ন দলের সাংসদ ও বিধায়করা উপস্থিত ছিলেন।