ঘূর্ণিঝড় ‘অর্ণব ‘নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর.

Share:

ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা। আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানিয়েছেন। তিনি বলেন, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে এখনও অফিসিয়াল স্টেটমেন্ট দিতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়াবিদদের মতে, থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের দিকে সরতে শুরু করেছে। শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শনিবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু – এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।রবিবারেও সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পশ্চিমের জেলা মিলিয়ে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস থাকবে। বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা সব জেলাতে জারি থাকবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।শনিবার থেকে মঙ্গলবার কিছু জেলার দু – এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে কোন সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতায় মেঘলা আকাশ থাকবে। শনিবারমেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি। কলকাতায় আগামী ২২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ২২, ২৩ এবং ২৪ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।