রথযাত্রায় কাটোয়া-কলকাতা ট্রেন সম্প্রসারণ: পূর্ব রেলের বিজ্ঞপ্তি, দেখুন সময়সূচি

রথযাত্রায় যাত্রীদের সুবিধার জন্য কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন কলকাতা পর্যন্ত সম্প্রসারিত করল পূর্ব রেল। জানুন ট্রেনের সময়সূচি ও অন্যান্য বিশেষ ট্রেনের বিবরণ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ রথযাত্রায় যাত্রীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেনকে কলকাতা স্টেশন পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রথ উৎসবের ভিড় সামাল দিতে এবং নবদ্বীপ ধাম ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা। পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ৩৭৭৫২ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেনটি ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই কলকাতা স্টেশন পর্যন্ত চালানো হবে। এটি ০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনের সাথে সংযোগ স্থাপন করবে।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ব্যান্ডেল থেকে রাত ৯:১০ মিনিটে ছাড়বে, নৈহাটি ৯:৩০ মিনিটে পৌঁছে ৯:৪০ মিনিটে ছাড়বে। দমদম জংশনে রাত ১০:২৫ মিনিটে পৌঁছে দু’মিনিট বিরতির পর ১০:২৭ মিনিটে ছাড়বে। এরপর ট্রেনটি রাত ১০:৪০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছাবে। পথিমধ্যে এটি সকল স্টেশনে থামবে। এছাড়াও, ০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১:৫০ মিনিটে কলকাতা থেকে পরের দিন সকাল ৯:৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।

ফিরতি পথে ০৩১০২ খুরদা রোড-কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বেলা ৩:৪০ মিনিটে খুরদা রোড থেকে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে। এই বিশেষ ট্রেনগুলি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। এতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।