কিঞ্জল নন্দের জন্মদিনে স্ত্রী নম্রতার বিশেষ শুভেচ্ছা

Kinjol Nanda's birthday celebration by his wife

Share:

ব্যুরো নিউজ,২১ অক্টোবর:২০ অক্টোবর কিঞ্জল নন্দের জন্মদিন ছিল। এই বিশেষ দিনে তার স্ত্রী ও চিকিৎসক নম্রতা ভট্টাচার্য একটি মনোমুগ্ধকর বার্তা পোস্ট করেছেন, যা সবাইকে আবেগে ভাসিয়ে দিয়েছে। কিঞ্জল “হীরালাল” ছবির মাধ্যমে টলিউডে পদার্পণ করেন এবং তারপর “৮/১২” সহ একাধিক ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনয় দক্ষতার জন্য তিনি বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু শুধু অভিনয়ে নয়, তিনি আরজি কর আন্দোলনের নেতৃত্ব দিয়েও সকলের নজর কাড়েন।

উৎসবের মরশুমে কাশ্মীরের গান্দেরবালে জঙ্গি হামলাঃ নিহত ৭ শ্রমিক, ক্ষোভে শাহ ও ওমর

শুভ জন্মদিন বিপ্লবী

নম্রতা কিঞ্জলের জন্মদিনে একটি কোলাজ পোস্ট করেন, যেখানে দেখা যায় তাদের বিভিন্ন মুহূর্ত—রোগী দেখার সময়ের ছবি, আন্দোলনের ছবি, এবং তাদের কন্যার সঙ্গে আনন্দময় মুহূর্তগুলো। সেই কোলাজে তাদের বিয়ের ছবিও রয়েছে। নম্রতা লিখেছেন, “ঈশ্বর তোমায় যখন এই পৃথিবীতে পাঠান তখন কৃপা বর্ষণ করেছিলেন। আমি গর্বিত তোমার হতে পেরে। আমি সৌভাগ্যবতী যে তোমায় নিজের বলতে পারি। শুভ জন্মদিন বিপ্লবী।”

কৃষ্ণনগরে দগ্ধ তরুণীর মৃত্যুঃ ময়নাতদন্তে উঠে এল নতুন তথ্য

এই পোস্টটি কিঞ্জল নিজেও শেয়ার করেন। তিনি ক্যাপশনে লেখেন, “আমার শক্তি, আমার ভরসা, আমার ভালোবাসা, আমার সব কিছু ….. পৃথিবী।” অনেকেই এই পোস্টে কিঞ্জলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, “শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি তোমার এবং তোমাদের লড়াইটা যেন সফল হয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “দ্রোহে ও সৃজনে যেন একইসাথে উজ্জ্বল থাকো! বুকভরা ভালোবাসা! শুভ জন্মদিন।” তৃতীয় একজন বলেন, “শুভ জন্মদিন কিঞ্জল। খুব ভালো থাকিস আর মানবতার জলন্ত মশাল হাতে পথ চলা অব্যাহত রাখিস।”

https://www.youtube.com/live/aRwiwe-Ue24?si=pk83L6CA0OBM3UVr