রাজ্যপালের সম্মানহানি, পুলিশ কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রের

kolkata police

Share:

ব্যুরো নিউজ, ৮ জুলাই : কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালকে সম্মানহানির অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে এবার দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গুজব ছড়ানো এবং সেই গুজবে মদত দিয়ে রাজ্যপালকে অসম্মানিত করার অভিযোগ উঠেছে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।

এবার ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যু! গেফতার ২

ডেপুটি পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ

BJP Helpline

উল্লেখ্য, দুজনের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়ে রাজ্যপাল অভিযোগ করেছেন, তাঁরা এমনভাবে কাজ করছেন, যা একজন সরকারি কর্মীর পক্ষে একেবারেই শোভনীয় নয়। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যে রিপোয় জমা দেন সেই রিপোর্টে অভিযোগ করেন, তিনি প্রয়োজনীয় অনুমতি দেওয়া সত্ত্বেও ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কলকাতা পুলিশ আধিকারিকরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।