অন্নপূর্ণা ভাণ্ডারের DBT করতে ব্যাঙ্কে যাওয়ার আগে সাবধান! মে মাসের শেষে টানা ছুটি, দেখে নিন RBI-এর তালিকা

অন্নপূর্ণা ভাণ্ডারের DBT করতে ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন মে মাসের শেষের দিকের ছুটির তালিকা। ২৩, ২৪, ২৭ ও ৩১ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখুন RBI-এর বিজ্ঞপ্তি।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পেতে যারা ব্যাঙ্কে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য জরুরি খবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের শেষ দিকে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

আরবিআই-এর তালিকা অনুযায়ী, আগামী ২৩ মে চতুর্থ শনিবার হওয়ায় দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৪ মে রবিবার সাপ্তাহিক ছুটি তো রয়েছেই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি, ২৭ মে বকরি ঈদ উপলক্ষে দেশের বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে, যার মধ্যে পশ্চিমবঙ্গও অন্তর্ভুক্ত। মে মাসের শেষ দিন ৩১ মে রবিবার হওয়ায় সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে বকরি ঈদের ছুটি নিশ্চিত। এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের শাখায় গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি সংক্রান্ত কোনও কাজ করা যাবে না। তবে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে, অনলাইন আর্থিক লেনদেন পরিষেবা চালু থাকবে।

ইউপিআই, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, এটিএম, এনইএফটি (NEFT) এবং আরটিজিএস (RTGS) এর মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। কেবলমাত্র সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে ডিবিটি বা অন্যান্য কাজ করা সম্ভব হবে না। তাই এই দিনগুলি এড়িয়ে চলুন এবং ডিজিটাল পরিষেবার উপর নির্ভর করুন।