বন্ধুর ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণীর, শুরু হয়েছে ময়না তদন্ত

বন্ধুর

Share:

ব্যুরো নিউজ ২ নভেম্বর : শহিদ নগর এলাকার একটি ফ্ল্যাটে রহস্যজনকভাবে তরুণী মধুরিমা রায়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় পার্টির পর মৃত্যু হয়। মধুরিমার বয়স ছিল ৩৬ বছর।বৃহস্পতিবার রাতে বন্ধুর বাড়িতে একটি পার্টিতে যোগ দেন তিনি। এই পার্টিতে তার বোনও উপস্থিত ছিলেন।

দাবার জগতে বিশ্বরেকর্ড গড়েছে সাড়ে তিন বছরের ছোট্ট ছেলে অনীশ!

নিয়মিত মদ্যপান করতেন তিনি

পার্টিতে মধুরিমা প্রচুর মদ্যপান করেন এবং রাত ১২টার দিকে বাড়ি ফেরার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই তিনি বেসামাল হয়ে পড়ে যান। সেখান থেকেই তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে গড়ফা থানার পুলিশ তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের একটি দল ওই ফ্ল্যাটেও যায়, যেখানে মধুরিমার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, তরুণী ওই ফ্ল্যাটে প্রায়ই আসা-যাওয়া করতেন এবং বন্ধুদের সঙ্গে নিয়মিত মদ্যপান করতেন।

সনাতন জাগরণ মঞ্চের বিক্ষোভঃ আট দফা দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ

তদন্তকারীরা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত করতে চাইছেন। তারা মধুরিমার মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নাকি ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যে তরুণীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই রহস্যমৃত্যু নিয়ে স্থানীয় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এবং সকলেই জানতে চান আসল ঘটনা কি।

https://www.youtube.com/live/t7c5kfDUFrQ?si=IqA_0aeETpzDuTvJ