ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলবদল করে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। আর এই দলবদলের পরই তাঁকে হুগলি জেলার ডিস্ট্রিক্ট ইলেক্ট্রিসিটি কমিটির চেয়ারপার্সন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রচনা। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ডিস্ট্রিক্ট ইলেকট্রিসিটি কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, হুগলি জেলার ডিএম অফিসে এই কমিটির প্রথম মিটিংও হয়ে গিয়েছে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর অনেকেই দল ছেড়েছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে যোগ দেন। তাঁর এই দলবদলের পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, দলবদলের পুরস্কার হিসেবেই তিনি এই নতুন দায়িত্ব পেয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে হুগলি জেলার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি কাজ করার চেষ্টা করবেন।
তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে রচনা তাঁর কাজে কতটা সফল হন, এখন সেটাই দেখার বিষয়। তাঁর এই নতুন ইনিংসের দিকেই তাকিয়ে রয়েছেন হুগলিবাসী।








