শিলিগুড়িতে ফুটপাতের দোকানে মুড়ি-ঘুগনি খেলেন মন্ত্রী শংকর ঘোষ, বললেন “খিদে পেয়ে গিয়েছিল”

রাজ্যের পরিষদীয় ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ শিলিগুড়িতে ফুটপাতের দোকানে সারলেন প্রাতঃরাশ। মুড়ি-ঘুগনি ও ডিম সিদ্ধ খেয়ে তিনি বললেন, "খিদে পেয়ে গিয়েছিল।"

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ রাজ্যের পরিষদীয় ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষকে শিলিগুড়ির এক ফুটপাতের দোকানে প্রাতঃরাশ সারতে দেখা গেল। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শংকর ঘোষ রবিবার সকালে এক কর্মসূচি সেরে অন্য কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাস্তার ধারের একটি ছোট্ট অস্থায়ী দোকানে বসে তৃপ্তি করে মুড়ি-ঘুগনি ও ডিম সিদ্ধ খেলেন। তাঁকে বলতে শোনা যায়, “খিদে পেয়ে গিয়েছিল।” এই ঘটনা শিলিগুড়ি শহরে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। মন্ত্রী শংকর ঘোষ বরাবরই সাধারণ জীবন যাপনে বিশ্বাসী।

মাটির কাছাকাছি থেকে মানুষের সঙ্গে জনসংযোগ করাতেই তিনি স্বচ্ছন্দ। শিলিগুড়ি এলাকার মানুষরা তাঁকে বরাবরই পথে নেমে আন্দোলন করতে দেখেছেন। এবারের নির্বাচনের সময়ও তাঁকে এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছিল। তাঁর এই সহজ-সরল আচরণই তাঁকে সাধারণ মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রীর এই ধরনের জনমুখী পদক্ষেপ তাঁর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। মন্ত্রীর এই অপ্রত্যাশিত প্রাতঃরাশ দেখে স্থানীয়রাও বেশ অবাক হয়েছেন এবং তাঁর সারল্যের প্রশংসা করেছেন।