চিন ভ্রমণের স্বপ্ন দেখছেন? ভিসা পেতে আগে গুছিয়ে রাখুন এই ৬ নথি! ভারতীয় পর্যটকদের জন্য জরুরি নির্দেশিকা

চীনে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ভিসার আবেদন করতে কী কী নথি প্রয়োজন? পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট সহ ৬টি জরুরি জিনিসের তালিকা জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: চিনের গ্রেট ওয়াল, সাংহাইয়ের ঝলমলে শহর কিংবা বেজিংয়ের ঐতিহাসিক স্থাপত্য—চিন ভ্রমণের স্বপ্ন দেখছেন? তাহলে বিমানের টিকিট কাটার আগে তৈরি করে ফেলুন ভিসার প্রয়োজনীয় নথিপত্র। ভারতীয় পর্যটকদের জন্য চিনের ভিসা আবেদনের নিয়মেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে ২০২৬ সালের ২৬ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়ায় বদল এসেছে।

চিনের ভিসার জন্য প্রয়োজনীয় ৬টি নথি:

1. বৈধ পাসপোর্ট: অন্তত ৬ মাসের মেয়াদ এবং দু’টি ফাঁকা ভিসা পৃষ্ঠা থাকতে হবে।

2. ভিসা আবেদনপত্র: অনলাইনে চিনের নির্ধারিত পোর্টালে আবেদনপত্র পূরণ করতে হবে।

3. পাসপোর্ট সাইজ ছবি: সাদা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক দু’টি রঙিন ছবি (৪৮×৩৩ মিমি) প্রয়োজন।

4. ব্যাঙ্ক স্টেটমেন্ট: পর্যটক ভিসার জন্য গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ধারাবাহিকভাবে অন্তত ১ লক্ষ টাকা গড় মাসিক ব্যালান্স দেখাতে হবে।

5. আগের চিনের ভিসার কপি: গত তিন বছরে চিনের ভিসা পেয়ে থাকলে তার কপি জমা দিতে হবে।

6. অতিরিক্ত পরিচয়পত্র: অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মের শংসাপত্র, অভিভাবকের পরিচয়পত্র ও সম্মতিপত্র প্রয়োজন।

আবেদনের নতুন নিয়ম কী?

এবার সরাসরি পাসপোর্ট জমা দিলেই হবে না। প্রথমে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথি আপলোড করে পর্যালোচনার অনুমোদন পেতে হবে। ই-মেল পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্ধারিত দূতাবাসে পাসপোর্ট ও অন্যান্য নথি জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আবেদন আপাতত নয়াদিল্লির চিনা দূতাবাসে জমা দিতে হবে।