কাজল শেখের দুই দেহরক্ষী আচমকা প্রত্যাহার: রাজ্য সরকারের সিদ্ধান্তে সরব তৃণমূল বিধায়ক

বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের দেহরক্ষী প্রত্যাহার করল রাজ্য সরকার। বিধায়কের অভিযোগ, তুচ্ছ কারণে নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের দেহরক্ষী প্রত্যাহার করে নিল রাজ্যের প্রশাসন।

মমতাপন্থী বিধায়ক কাজল শেখ অভিযোগ করেছেন, বুধবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের কার্যালয় থেকে ফোন করে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। তিনি জানিয়েছেন যে, তাঁর দুই দেহরক্ষীকে প্রশাসনের পক্ষ থেকে সিউড়ি পুলিশ দফতরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই, এই নির্দেশ পেয়ে তিনি তাঁর দেহরক্ষীদের ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি অভিযোগ করে জানিয়েছেন যে, নেতাদের সাথে সামান্য সৌজন্য বিনিময় এবং মিস্টি খাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে কাজল শেখের নিরাপত্তা ছিল বলে জানা গিয়েছে। চারজন পিএসও এবং হাউসগার্ডের সাথে সাথে ২০২৩ সালে ওয়াই ক্যাটাগরির এবং ২০২৬ সালে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছিলেন তিনি। তবে, ২০২১ সালের তাঁকে খুনের চেষ্টার জন্য এই নিরাপত্তাগুলো পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

এই বিষয় নিয়ে হাসানের বিধায়ক বিধানসভার স্পিকারের ইতিমধ্যেই কাছে অভিযোগ জমা করেছেন। বুধবার বিকালে সাংবাদিক বৈঠক করে কাজল শেখ তাঁর এবং পরিবারের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দলের প্রতি আনুগত্য ব্যক্ত করেছেন।