মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু নিয়ে বড় নির্দেশ, সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা শুভেন্দুর

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু নির্মাণকে ঘিরে ফের তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আজ সচিবদের সঙ্গে বৈঠকে এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । বৈঠকে তিনি কেন্দ্রীয় জলপথ কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।সূত্র অনুযায়ী, মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ছাড়পত্র ও এনওসি (NOC) সংক্রান্ত বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, জাতীয় জলপথের উপর সেতু নির্মাণ করতে হলে কেন্দ্রীয় অনুমোদন অত্যন্ত জরুরি এবং সেই প্রক্রিয়া নিয়ে স্পষ্টতা থাকা দরকার। পাশাপাশি তিনি সেতু নির্মাণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, এর আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গার উপর প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেন।  এই সেতু নির্মিত হলে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে এবং গঙ্গাসাগর মেলায় লাখ লাখ পুণ্যার্থীর দুর্ভোগ কমবে। আগের রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পে প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয় হতে পারে। সেতুটি তৈরি হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দুর্যোগের সময় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় সুবিধা মিলবে বলেও প্রশাসনের দাবি।গঙ্গাসাগর সেতু নিয়ে রাজনৈতিক তরজা যতই বাড়ুক, দক্ষিণ ২৪ পরগনার সাধারণ মানুষের নজর এখন এই বহু প্রতীক্ষিত প্রকল্পের বাস্তবায়নের দিকেই