SSKM-র ভূমিকা নিয়ে মামলা | প্রভাবশালীরা ভর্তি, চিকিৎসা পাচ্ছেনা সাধারণ মানুষ

ভূমিকা

Share:

ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: SSKM-র ভূমিকা নিয়ে মামলা | প্রভাবশালীরা ভর্তি, চিকিৎসা পাচ্ছেনা সাধারণ মানুষ

এসএসকেএম হাসপাতাল বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা ‘হেভিওয়েট’দের আশ্রয় দিচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।

ইডির ডাক পার্থর ভজাকে

এসএসকেএম হাসপাতাল চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছে এই অভিযোগে মামলায় দায়ের করা হয়েছে। আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়েছে বুধবার।

মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, চিকিৎসার প্রয়োজন নেই অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রয়েছেন। সেখানে তাঁদের ‘ভুয়ো’ চিকিৎসা চলছে। তার জেরে সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।

এসএসকেএমের ভূমিকা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা ব্যবস্থা করা হোক। জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয়কৃষ্ণ ভদ্রদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা পান না। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয়। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। ইভিএম নিউজ