চোখে চাই আগুন, মেঘনাদে রাঘব! নীতেশ তিওয়ারির বিশেষ নির্দেশ ফাঁস অভিনেতার

রাঘব জুয়াল রামায়ণ ছবিতে মেঘনাদের চরিত্রে অভিনয় করছেন। তিনি জানিয়েছেন, এই চরিত্রের জন্য তিনি নিজের মধ্যে এক বিশেষ আগুন নিয়ে আসতে চেয়েছিলেন।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: ‘রামায়ণ’-এ এবার ভয়ংকর রূপে ধরা দিতে চলেছেন রাঘব জুয়েল! রাবণের পুত্র মেঘনাদের চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের কাছ থেকে পেয়েছেন এক বিশেষ নির্দেশ—চোখে ফুটিয়ে তুলতে হবে আগুন, ক্রোধ আর অশুভ শক্তির ঝলক! সম্প্রতি নিজের চরিত্র নিয়ে মুখ খুলে এমনই চমকপ্রদ তথ্য জানালেন অভিনেতা।

প্রতিবেদন অনুযায়ী, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শেষদিকে অল্প সময়ের জন্য মেঘনাদ হিসেবে দেখা গিয়েছে রাঘবকে। তবে দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রের গুরুত্ব অনেকটাই বাড়তে চলেছে। পরিচালক নীতেশ তিওয়ারি তাঁকে বুঝিয়ে দিয়েছেন, মেঘনাদ শুধু রাবণের পুত্র নন, তিনি এক অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, যার ক্ষমতা প্রায় রাবণের সমতুল্য।

রাঘবের কথায়, মেঘনাদের মায়াবী শক্তি ও ভয়ংকর ব্যক্তিত্ব যেন তাঁর চোখের অভিব্যক্তিতেই ফুটে ওঠে, সেটাই চেয়েছিলেন পরিচালক। বিশেষ করে চোখে এক ধরনের অশুভ তীব্রতা এবং আগুনের ঝলক আনার নির্দেশ দিয়েছিলেন তিনি।

লক্ষ্মণের সঙ্গে মেঘনাদের মহাযুদ্ধও ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। চরিত্রটি নিয়ে এখনই বেশি কিছু প্রকাশ করতে নারাজ রাঘব। তবে তাঁর এই নতুন অবতার দেখার জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।