শীতের শুরুতেই ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে? কোমল রাখতে জেনে নিন সহজ ঘরোয়া উপায়

শীতের আগেই ঠোঁট ফাটছে? রক্ত বেরোনোর আগে জেনে নিন ঘরোয়া টোটকা। ঠোঁট ফাটা রোধে ভ্যাসলিন, জল পান ও ঘরোয়া স্ক্রাবের ব্যবহার জরুরি।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: শীতের আমেজ এখনই টের পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গেই শুরু হয়েছে ঠোঁট ফাটার সমস্যা। অনেকেই এই সময় ঠোঁটের যত্ন নিতে ভুলে যান, যার ফলে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায় এবং রক্ত বেরোতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ঠোঁটের স্বাভাবিক নমনীয়তা নষ্ট হয়ে যায়। তাই ত্বকের পাশাপাশি ঠোঁটের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

ঠোঁট ফেটে রক্ত বের হলে বা চামড়া ছিঁড়ে গেলে কোনো সুগন্ধিযুক্ত লিপস্টিক বা লিপবাম ব্যবহার করা উচিত নয়। কারণ এতে থাকা রাসায়নিক সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। রাতে ঘুমানোর আগে পুরু করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগালে ঠোঁট আর্দ্র থাকবে এবং সংক্রমণের ভয়ও কমবে। ঠোঁট ফাটার অন্যতম প্রধান কারণ হল পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। শীতকালেও দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করা আবশ্যক। অনেকে অভ্যাসবশত জিভ দিয়ে ঠোঁট ভেজান, যা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে এবং সংক্রমণ বাড়ায়। ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে সপ্তাহে একবার স্ক্রাব করা যেতে পারে। এক চামচ গুঁড়ো চিনির সঙ্গে মধু, সামান্য লেবুর রস ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১৫-২০ মিনিট ঠোঁটে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এছাড়া, রাতে ঘুমানোর আগে এক চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে ঠোঁটে মালিশ করলে ঠোঁট নরম ও মোলায়েম থাকবে।