নিকোল কিডম্যানের পাশে হৃতিক! ছবি দেখেই জেমস বন্ড করার দাবি অনুরাগীদের

হৃত্বিক রোশন ও নিকোল কিডম্যানের ছবি ভাইরাল! জেমস বন্ডের চরিত্রে হৃত্বিক? ভক্তদের জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: হলিউডের মঞ্চে এবার নজর কাড়লেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন! এক ফ্রেমে নিকোল কিডম্যান এবং ‘ডিউন’ ছবির পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে হৃতিকের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। অনুরাগীদের একাংশের দাবি, এবার জেমস বন্ডের চরিত্রে দেখা যাক হৃতিককে!

প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের LACMA Art + Film Gala-তে ভারতের প্রতিনিধিত্ব করেন হৃতিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, নিকোল কিডম্যান, অ্যানিয়া টেলর-জয় এবং আরও বহু আন্তর্জাতিক তারকা।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে নিকোল কিডম্যান ও ডেনিস ভিলনুভের সঙ্গে হৃতিকের ছবি। কালো রঙের বিশেষভাবে তৈরি টাক্সেডো পরে একেবারে আন্তর্জাতিক মানের স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন অভিনেতা। LACMA-র প্রকাশিত একটি ভিডিওতে আলোকচিত্রীদের নমস্কার জানাতেও দেখা যায় তাঁকে।

ছবি ভাইরাল হতেই এক অনুরাগীর মন্তব্য, ‘হৃতিক স্যারের জন্য জেমস বন্ডের অডিশনের ব্যবস্থা করা হোক!’ তবে জেমস বন্ড হওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।