লক-আপে প্রথম রাতেই অস্বস্তি! ঘুম নেই, খাবারও খেলেন না বিধায়ক পরেশ রাম দাস

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের রাত কাটল লক-আপে। সারারাত জেগেই ছিলেন, মুখে খাবারও তোলেননি।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। সোমবার রাতে তাঁকে নরেন্দ্রপুর থানার লক-আপে রাখা হয়। সূত্রের খবর, সারারাত কার্যত জেগেই কাটিয়েছেন তিনি। রাতে খাবার মুখে তোলেননি, কেবল নিজের প্রয়োজনীয় ওষুধটুকু খেয়েছেন। রাত আড়াইটে পর্যন্ত ঠায় বসে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিধায়ক পরেশ রাম দাসের খোঁজ চলছিল। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। সম্প্রতি কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের আগে এক মহিলাকে ধর্ষণের প্রলোভন, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, গুলি চালানো এবং বোমাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হলে, বিধায়ক অন্য একটি থানা, অর্থাৎ সোনারপুর থানার লক-আপে যেতে ইচ্ছাপ্রকাশ করেন। তবে তাঁর সেই আবদার রাখা হয়নি। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে, যেখানে তাঁর জামিনের আবেদন জানানো হবে।

এই গ্রেফতারের পর রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল বিধায়কের এই পরিণতিতে অনেকেই অবাক।