ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: চিনের বিকল্প হিসেবে ভারতকে উৎপাদন কেন্দ্র করে তুলতে চাইছে Apple। কিন্তু সেই লক্ষ্যপূরণের পথেই একের পর এক বাধার মুখে পড়ছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। কখনও কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কখনও শ্রমিক বিক্ষোভ, আবার কখনও দূষণ ও সাইবার হামলার অভিযোগ—সব মিলিয়ে ভারতে Apple-এর সাপ্লাই চেন নিয়ে বাড়ছে উদ্বেগ।
সর্বশেষ ধাক্কা তামিলনাড়ুর হোসুরে Tata Electronics-এর কারখানায়। সেখানে Apple-এর iPhone-এর যন্ত্রাংশ তৈরির কাজে যুক্ত তিন চুক্তিভিত্তিক শ্রমিকের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। একটি বর্জ্যজল পরিশোধন কেন্দ্রের ট্যাঙ্ক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে এসে তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংস্থা ও তামিলনাড়ু সরকার।
তবে এটাই প্রথম নয়। ২০২৬ সালের জুন-জুলাইয়ে Tata-র হোসুর কারখানা থেকে ২ লক্ষেরও বেশি গোপন ফাইল চুরি করে ডার্ক ওয়েবে প্রকাশ করেছিল একটি র্যানসমওয়্যার গোষ্ঠী। একই বছরের জুনে কারখানার বর্জ্যজল নিয়ে দূষণের অভিযোগও ওঠে। যদিও Tata জানিয়েছিল, স্বাধীন পরীক্ষায় পরিবেশগত নিয়ম মেনে চলার প্রমাণ মিলেছে।
এর আগে ২০২৪ সালে Tata ও Pegatron-এর কারখানায় আগুন, ২০২১ সালে Foxconn-এ শ্রমিক অসুস্থতা ও বিক্ষোভ এবং ২০২০ সালে Wistron কারখানায় মজুরি নিয়ে অশান্তির ঘটনা ঘটেছে।
চিনের উপর নির্ভরতা কমাতে ভারতকে বড় উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার Apple-এর পরিকল্পনা কতটা সফল হবে, এখন সেটাই বড় প্রশ্ন।








