ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: বাঙালির প্রিয় জলখাবার সিঙ্গারায় এল এক যুগান্তকারী পরিবর্তন। এবার স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখে বাজারে এল আয়ুর্বেদিক সিঙ্গারা। দিল্লির লক্ষ্মী নগর এলাকার একটি দোকানে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ সিঙ্গারার বাইরে এই আয়ুর্বেদিক সিঙ্গারার বিশেষত্ব এর উপাদানে। সিঙ্গারার বাইরের আবরণ তৈরির জন্য ময়দার সঙ্গে মেশানো হচ্ছে জোয়ান, কারি পাতা, মেথি এবং লবঙ্গ। এই মশলাগুলি কেবল স্বাদই বাড়ায় না, হজমেও সাহায্য করে।
সিঙ্গারার ভেতরের পুরেও আনা হয়েছে আয়ুর্বেদিক ছোঁয়া। এতে ব্যবহার করা হচ্ছে জটামাংসী গুঁড়ো এবং ভাস্কর লবণ। এই উপাদানগুলি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে বলে দাবি প্রস্তুতকারকদের। তেলে ভেজে পরিবেশন করা হচ্ছে এই বিশেষ সিঙ্গারা, সঙ্গে থাকছে টমেটো ও রসুনের চাটনি। যদিও এর স্বাস্থ্যগুণ নিয়ে বিশেষজ্ঞরা আরও খতিয়ে দেখবেন, তবে ‘আয়ুর্বেদিক’ তকমাটিই সাধারণ মানুষের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতেও এই আয়ুর্বেদিক সিঙ্গারার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই নতুন এই স্বাদের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন দোকানে।









