ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: প্রতিদিনের একঘেয়ে খাবারে কি আর মন বসছে না? শরীর সুস্থ রাখতে চান, অথচ স্বাদের সঙ্গেও আপস করতে নারাজ? তাহলে আপনার পাতে জায়গা করে নিতে পারে মুসুর ডাল, আখরোট ও ক্র্যানবেরির দুর্দান্ত স্যালাড! প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটের উৎস এই তিন উপকরণের মিশেলে তৈরি পদটি হতে পারে দুপুরের খাবার কিংবা হালকা বিকেলের জলখাবারের দারুণ বিকল্প।
কী কী উপকরণ লাগবে?
গোটা মুসুর ডাল – ১ কাপ
আখরোট কুচি – ২ টেবিল চামচ
শুকনো ক্র্যানবেরি – ২ টেবিল চামচ
শসা ও গাজর কুচি – আধ কাপ
পেঁয়াজ কুচি – ১টি ছোট
লেবুর রস – ১ টেবিল চামচ
অলিভ অয়েল – ১ টেবিল চামচ
নুন, গোলমরিচ ও ধনেপাতা – পরিমাণমতো।
কীভাবে বানাবেন?
প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিন। খেয়াল রাখবেন, ডাল যেন গলে না যায়। এবার একটি বড় পাত্রে সেদ্ধ ডাল, শসা, গাজর, পেঁয়াজ, আখরোট ও ক্র্যানবেরি মেশান। উপর থেকে অলিভ অয়েল, লেবুর রস, নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।









