‘বিগ বস ২০’-তে রোস্ট ঘিরে তুমুল বিতর্ক! স্কাউট-লাভকে পাল্টা জবাব গৌরব গুপ্তর?

বিগ বসের বিতর্ক নিয়ে মুখ খুললেন কমেডিয়ান গৌরব গুপ্তা। লাভ গিল ও স্কুটোপের মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেখুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মজার ছলে করা রোস্ট থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই বিতর্কে নতুন মোড়! ‘বিগ বস ২০’-এর মঞ্চে স্কাউটওপি (ScoutOP) ও লাভ গিলকে নিয়ে কৌতুক করার পর তীব্র বিরোধের মুখে পড়েছিলেন কমেডিয়ান গৌরব গুপ্ত। এবার সরাসরি বিবৃতি না দিলেও সমাজমাধ্যমে একাধিক ভিডিও শেয়ার করে নিজের অবস্থানের ইঙ্গিত দিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের পর গৌরব নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট করে দিয়েছিলেন। সম্প্রতি সেটি আবার পাবলিক করেছেন। পাশাপাশি এমন কিছু ভিডিও ও পোস্ট শেয়ার করেছেন, যেখানে স্কাউটের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ এবং গৌরবের রোস্টের সমর্থনে কথা বলেছেন অনেকে।

ঘটনার সূত্রপাত ‘বিগ বস ২০’-এর দীপাবলি বিশেষ ‘উইকেন্ড কা বার’ পর্বে। সেখানে গৌরব স্কাউটের সঙ্গে লাভের ঘনিষ্ঠতা এবং প্রেমিকা কাশভি হিরানন্দানির প্রসঙ্গ তুলে কৌতুক করেন। স্কাউট তাতে আপত্তি জানিয়ে বলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মজা করা উচিত হয়নি। এমনকী শোয়ের বাইরে জবাব দেওয়ার কথাও বলেন তিনি। লাভও গৌরবকে উদ্দেশ্য করে বলেন, তাঁর থেরাপির প্রয়োজন।

তবে গৌরব এখনও এই ঘটনা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তাঁর শেয়ার করা ভিডিওগুলিই আপাতত বিতর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।