ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: বদলাতে চলেছে শুক্রের অবস্থান! আগামী ২২ নভেম্বর ২০২৬ নিজের রাশি তুলায় প্রবেশ করতে চলেছেন শুক্রদেব। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, সুখ, সমৃদ্ধি, প্রেম, সৌন্দর্য ও বৈভবের কারক গ্রহ হল শুক্র। নিজের রাশিতে শুক্রের এই প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত তুলা রাশিতেই অবস্থান করবেন শুক্র। ফলে এই সময়ের মধ্যে ১২টি রাশির জাতকদের জীবনে বিভিন্ন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কোন রাশির কেমন কাটবে সময়?
মেষ: দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে। ব্যবসায়িক অংশীদারিত্বে লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
বৃষ: খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে বিরোধীদের বিষয়ে সতর্ক থাকুন।
মিথুন: প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে। পড়াশোনা ও সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
কর্কট: বাড়ি, গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে। কর্মসূত্রে ছোটখাটো সফর আর্থিকভাবে লাভজনক হতে পারে।
কন্যা: আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে।
তুলা: নিজের রাশিতে শুক্রের প্রবেশে ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক: অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন।
ধনু: আয়ের নতুন পথ খুলতে পারে। চাকরি ও ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
মকর: কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি ও নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে।
কুম্ভ: ভাগ্যের সহায়তা পাবেন। উচ্চশিক্ষা ও দূরপাল্লার ভ্রমণে সাফল্যের সম্ভাবনা।
মীন: স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ এবং অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে।
বিশেষ সতর্কতা কারা থাকবেন?
জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস অনুযায়ী, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের আগামী ৪০ দিন বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ ও আর্থিক চাপ বাড়তে পারে। অন্যদিকে, মীন রাশির জাতকদের স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির দিকে বাড়তি নজর দিতে হবে।









