ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: হলিউডের নতুন জেমস বন্ডকে ঘিরে জল্পনা তুঙ্গে! আর সেই চর্চার মাঝেই নিজের বয়স নিয়ে মজার ছলে প্রশ্ন তুলে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী আমান্ডা সাইফ্রিড। আগামী ছবিতে জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। এবার তাঁর বিপরীতে কে হবেন পরবর্তী ‘বন্ড গার্ল’, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
সম্প্রতি জনপ্রিয় বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’ সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন জেন্ডায়া, ফ্লোরেন্স পিউ, মার্গট রবি, আনা ডি আরমাস, আনিয়া টেলর-জয়, সিডনি সুইনি-সহ একাধিক তারকা। তবে তালিকায় জায়গা হয়নি আমান্ডার।
আর এতেই মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। ভ্যারাইটির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে তিনি লিখেছেন, “আমি কি তবে এই চরিত্রের জন্য বেশি বয়স্ক?”
উল্লেখ্য, আমান্ডার বয়স ৪০ বছর। অন্যদিকে রবার্ট প্যাটিনসনের বয়সও ৪০। অর্থাৎ দু’জনের বয়সের ব্যবধান মাত্র কয়েক মাসের। ফলে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
তবে এখনও পর্যন্ত পরবর্তী বন্ড ছবির নায়িকা হিসেবে কোনও অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্মাতারা। আমান্ডার এই মন্তব্য কি নিছক রসিকতা, নাকি বন্ড গার্ল হওয়ার ইচ্ছার ইঙ্গিত? উত্তর অধরা!









