২০৩৫-এ খ্রিস্টানদের ছাপিয়ে মুসলিম! আমেরিকাবাসীকে বেশি সন্তান নেওয়ার পরামর্শ লিভিটের

এনডিটিভির একটি লিঙ্কে কারোলিন লেভিটের বক্তব্যের উল্লেখ থাকলেও পাতাটি খুলছে না। দাবির প্রেক্ষাপট ও তথ্য এখনও যাচাই করা যায়নি।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: বিশ্বের ধর্মীয় জনসংখ্যার সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত! ২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সমীক্ষার এই পূর্বাভাস ঘিরেই এবার বিতর্কে প্রাক্তন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। আমেরিকাবাসীকে বেশি করে সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে সমাজমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

গত ১৯ নভেম্বর এক্স-এ একটি পোস্টে লিভিট লেখেন, বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান। তাঁর এই মন্তব্যের সঙ্গে যুক্ত ছিল ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনাম, যেখানে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ২৫৭ কোটিতে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার, তুলনামূলক কম বয়সি জনসংখ্যা এবং সন্তান জন্মের হারের পার্থক্য এই পরিবর্তনের অন্যতম কারণ।

লিভিটের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ তাঁর পারিবারিক মূল্যবোধের সমর্থন করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান আমেরিকায় মূল্যবৃদ্ধি, শিশুদের দেখাশোনার খরচ এবং স্বাস্থ্য পরিষেবার ব্যয়ের মধ্যে বেশি সন্তান প্রতিপালন কতটা সম্ভব? ফলে ধর্মীয় জনসংখ্যার পরিসংখ্যান থেকে শুরু হওয়া আলোচনা এখন পরিবার, অর্থনীতি ও রাজনীতির বিতর্কেও পরিণত হয়েছে।