আজকের রাশিফল: অর্থক্ষতি থেকে পারিবারিক অশান্তি, কেমন কাটবে ১২ রাশির রবিবার?

২২ নভেম্বর ২০২৬-এর রাশিফল: মেষের অফিসে সুনাম বাড়তে পারে, বৃষকে খরচ ও চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ। পড়ুন চার রাশির দিন কেমন কাটবে।

Share:

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬ : আজ কারও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা, আবার কারও জীবনে দেখা দিতে পারে অর্থনৈতিক চাপ কিংবা পারিবারিক মতবিরোধ। প্রেম, চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দিনভর নানা ওঠানামার ইঙ্গিত রয়েছে। কারও জন্য নতুন সুযোগ আসতে পারে, আবার কাউকে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকতে হবে। দেখে নিন আজকের দিনে মেষ থেকে মীন, ১২ রাশির ভাগ্যে কী রয়েছে।

মেষ- আজ অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। অপ্রয়োজনীয় খরচ বা আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে, তবে ব্যবসায় মনোযোগের অভাব দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়লেও কারও পরামর্শে সমস্যার সমাধান মিলতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকলেও সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকুন।

বৃষ – আজ কোনও অতিরিক্ত খরচ বিপাকে ফেলতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন, কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতা মিলতে পারে। তবে অতিরিক্ত অর্থ লাভের আশায় কোনও ঝামেলায় জড়াবেন না। চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে।

মিথুন –আজ প্রতারণার বিষয়ে সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। খরচের চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে কিছু বাধার মুখেও পড়তে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজের কথাবার্তা ও বুদ্ধির জোরে জটিল পরিস্থিতি সামলাতে পারবেন। তবে অযথা বিবাদে জড়ালে আইনি সমস্যার আশঙ্কা রয়েছে। গুরুজনদের পরামর্শ উপেক্ষা না করাই ভালো।

কর্কট – কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসতে পারে। নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ বাড়ার ইঙ্গিত রয়েছে। শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। তবে রাগ ও অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। বাড়তি খরচ নিয়ে সংসারে বিবাদ হতে পারে।

সিংহ – কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, পাশাপাশি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সন্তানদের সাফল্যে পরিবারের সম্মান বৃদ্ধি পেতে পারে। সঞ্চয় নিয়ে নতুন পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকলেও প্রেম ও দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা – আজ কর্মব্যস্ততার মধ্যে দিন কাটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও মূল্যবান জিনিস ফিরে পেতে পারেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির ইঙ্গিত রয়েছে। তবে পরিবারে মতবিরোধ ও মানসিক চাপ বাড়তে পারে। অহংকার বা রাগের কারণে সম্পর্ক খারাপ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা – আজ মন কিছুটা অস্থির থাকতে পারে। কর্মসূত্রে দূরে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। অফিসে সহকর্মীদের সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে, তাই কথাবার্তায় সংযম রাখুন। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। চলাফেরার সময় সতর্ক থাকুন।

বৃশ্চিক – পুরনো শারীরিক সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা থাকলেও খরচ বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত রয়েছে। পারিবারিক বিষয়ে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ অশান্তি বাড়াতে পারে। বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে মতবিরোধ হতে পারে। লটারি বা ভাগ্যের উপর নির্ভর করে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

ধনু – ব্যবসায় লাভ ও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সাহিত্য ও সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আইনি বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অফিসে বিরোধীদের নিয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ মানসিক চাপ বাড়াতে পারে। আগুন বা দাহ্য বস্তু ব্যবহারে সাবধান থাকুন।

মকর – আজ একাধিক সমস্যা সামলাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারেন। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ শুভ। তবে প্রেমের প্রস্তাব গ্রহণ করার আগে ভাবুন। পাওনা টাকা আদায় করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেশী ও সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

কুম্ভ – আজ চলাফেরায় বিশেষ সতর্কতা প্রয়োজন। ব্যবসায় কর্মচারীদের কাজের দিকে নজর রাখুন। নিজের বুদ্ধি ও বিচক্ষণতায় অন্যদের মন জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যদিও সুনাম অর্জনে কিছুটা সময় লাগতে পারে। মানসিক অস্থিরতা ও গুরুজনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। গান-বাজনার প্রতি আগ্রহ বাড়বে।

মীন – আজ গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোটদের সহযোগিতা করতে হতে পারে। সংসার ও বাইরের দায়িত্ব সামলাতে গিয়ে ক্লান্তি আসতে পারে। সন্তানদের জন্য শুভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ও ব্যবসায়িক উন্নতির ইঙ্গিত রয়েছে। তবে ভাইয়ের সঙ্গে বিবাদ কিংবা সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন।