রাজ্যে কেরালা স্টোরি প্রদর্শনে নিষেধাজ্ঞায় খারিজ সুপ্রিম কোর্টের

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ১৮ মেঃ (Latest News)

ফের ধাক্কা খেল রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে। পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি দ্যা কেরালা স্টোরি

এ রাজ্যে নিষিদ্ধ করা হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় সেই নির্দেশ জারি করেছিলেন। এই নিয়ে মামলা হয়েছিল দেশের সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের সেই নির্দেশ খারিজ হয়েগেল। এর ফলে এ রাজ্যে কেরাল স্টোরি  সিনেমা হলে দেখাতে আর কোন বাধা রইল না।

রাজ্য সরকারের বক্তব্য ছিল, এই ছবি দেখান হলে অশান্তির সৃষ্টি হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট দুটি মূল প্রশ্ন তুলেছিল-

১) যখন এনএফডিসি এই সিনেমায় ছাড়পত্র দিয়েছে তখন তা নিষিদ্ধ করার যুক্তি কি?

এবং ২) যেখানে অন্য কোনও রাজ্য থেকে কোন অশান্তির খবর নেই সেখানে পশ্চিমবঙ্গে অশান্তি কেন হবে?

প্রসঙ্গতঃ, ছবিটি নিষিদ্ধ করার নির্দেশ জারি হওয়ার পর বাংলার বুদ্ধিজীবি মহল স্পষ্টতই দু-ভাগ হয়ে গিয়েছিল। শিল্পি সুভাপ্রসন্নর মত তৃণমূলের প্রায় ঘরের লোক বলে পরিচিত বুদ্ধিজীবিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। আবার এককালের বামপন্থী বলে পরিচিত সুবোধ সরকারের মত কবি রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কে দুহাত তুলে সমর্থন জানিয়েছিলেন।

দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এদিনের রায় রাজ্য সরকারের কাছে একটি বড় ধাক্কা-এরকমই মনে করছেন বিরোধীরা। আর পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘এটা সিনেমার জয়। কণ্ঠরোধের বিরুদ্ধে বাক স্বাধীনতার জয়।’  (EVM News)