ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ মাত্র ১৫ বছর বয়সে শচীন টেন্ডুলকারের চেয়েও কম বয়সে জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি করা তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। তিনি বৈভবকে সরাসরি ‘ক্রিকেটের অসুখ’ বলে আখ্যায়িত করেছেন এবং মনে করেন, এমন ক্রিকেটারদের জন্য খেলাটা ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। একটি সংবাদমাধ্যমে কলাম লিখতে বসে চ্যাপেল তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, “বৈভব আধুনিক ব্যাটিংকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু সেটা দেখে আমার মনে প্রশ্ন জাগছে, এটা কি টি-২০ ব্যাটিংয়ের বিবর্তন, নাকি ব্যাটে-বলে দ্বৈরথটাই একেবারে মুছে যাওয়ার সূচনা?” চ্যাপেল বৈভবের ব্যাটিং প্রতিভার প্রশংসা করলেও, তাঁর এত অল্প বয়সে আকাশছোঁয়া সাফল্যকে ক্রিকেটের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছেন। তিনি মনে করেন, বৈভবের মতো ক্রিকেটাররা খেলার মূল স্পিরিট নষ্ট করে দিতে পারে। এই তরুণ প্রতিভার উত্থান ক্রিকেটের জন্য একটি সতর্কবার্তা বলে তিনি মনে করেন।







