অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল ইসলাম ডায়মন্ড হারবারে আটক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা মইদুল ইসলামকে ডায়মন্ড হারবার থেকে আটক করল পুলিশ। দুর্নীতি ও হুমকির অভিযোগে এই গ্রেফতারি।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলাম। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং হুমকির অভিযোগে সোমবার ভোরে ডায়মন্ড হারবার থানার পুলিশ তাঁকে আটক করে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারি এড়াতে পালানোর সময় তাঁকে আটক করা হয়। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ইসলাম প্রথমে সিপিএম সমর্থক ছিলেন। রাজ্য তৃণমূল সরকার প্রতিষ্ঠার পর তিনি দলবদল করেন।

পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে মইদুলের ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যায়, সেই প্রভাব খাটিয়েই তিনি তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এর আগেও একবার মইদুলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ এবং দীর্ঘক্ষণ তাঁকে গৃহবন্দি থাকতে হয়েছিল। বর্তমানে তাঁকে ডায়মন্ড হারবার থানায় আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।