রাজ্য সড়কেও এবার টোল ট্যাক্স, নতুন নিয়মে বাড়ছে গাড়ির খরচ

রাজ্য সড়কগুলিতেও এবার টোল ট্যাক্স চালু করছে রাজ্য সরকার। নতুন নিয়মে গাড়ির খরচ বাড়বে। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ রাজ্য সড়কগুলিতেও এবার থেকে টোল ট্যাক্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিহার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি টোল ট্যাক্স বিধিমালা ২০২৬ অনুমোদন করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের হাইওয়েগুলিতে চলাচলকারী সমস্ত যানবাহনের জন্য নতুন টোল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। হালকা মোটরযানের জন্য প্রতি কিলোমিটারে ১.২৫ টাকা এবং ট্রাকের মতো ভারী যানবাহনের জন্য ৬.৬৫ টাকা হারে টোল ধার্য করা হয়েছে। আরও ভারী যানবাহনের জন্য প্রতি কিলোমিটারে ৮.১০ টাকা দিতে হবে।

এই নিয়ম কার্যকর হওয়ার পর, বিহারের হাইওয়েগুলিতে চার চাকার গাড়ি ও জিপের জন্য প্রতি ১০০ কিলোমিটারে ১২৫ টাকা টোল দিতে হবে। ট্রাক বা বাসের ক্ষেত্রে এই পরিমাণ দাঁড়াবে ৪২৫ টাকা। একাধিক অ্যাক্সেলযুক্ত ভারী যানবাহনের জন্য ৮১০ টাকা এবং ছোট বাণিজ্যিক যানবাহনের জন্য প্রতি ১০০ কিলোমিটারে ২০০ টাকা টোল ধার্য করা হয়েছে। সমস্ত পেমেন্ট ডিজিটাল মাধ্যম বা ফাস্টট্যাগের মাধ্যমে করা যাবে। বার্ষিক পর্যালোচনা করে প্রয়োজনে টোলের হার পরিবর্তন করা হতে পারে। ফাস্টট্যাগ না থাকলে অতিরিক্ত টোল আদায় করা হবে বলে জানানো হয়েছে। সড়ক পথে যাতায়াত আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ চিন্তিত। এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।