২০২৮ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা পর্ষদের, বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৮ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা করল WBBSE। আগামী ১৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১৩ জুলাই, সোমবার থেকে এবং চলবে ২৫ জুলাই, শনিবার পর্যন্ত। ২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণির যে সকল ছাত্রছাত্রী ২০২৮ সালে মাধ্যমিক দেবে, তাদের জন্যই এই রেজিস্ট্রেশন।

পর্ষদের বিজ্ঞপ্তি নং EMU/C/34 অনুযায়ী, সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি https://wbbsedata.com পোর্টালে সম্পন্ন হবে। ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম বয়স এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশাবলী পোর্টালেই পাওয়া যাবে। পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিই চালু থাকবে। তবে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের কোনো সুবিধা থাকছে না। অফলাইন পেমেন্টের ক্ষেত্রে, টাকা জমা দেওয়ার সাত দিনের মধ্যে পেমেন্টের রসিদ কপি বা চালান মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। প্রতিটি রেজিস্ট্রেশন ফর্মের রেকর্ড বিদ্যালয়গুলিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি বছর গত ১৫ জুনের মধ্যে যেসব বিদ্যালয় PPR/PPS-2026 সংক্রান্ত নির্ধারিত ফি জমা দেয়নি, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হবে না। পর্ষদ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশাবলী মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।