মালদা মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Share:

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: সারপ্রাইজ ভিজিটে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। আর হাসপাতালে পৌঁছেই তার নজরে পড়ল ওয়ার্ডে নেই ডাক্তার, আর এরপরেই তিনি রীতিমতো ক্ষোভ ফেটে পড়েন। হাসপাতালের নিরাপত্তা নিয়ে হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা মন্ত্রীকে পেয়েই তার কাছে অভিযোগ জানায়।

এরপরই হাসপাতালে পরিকথা নিয়ে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালে ডাক্তারের অভাব ও পরিকাঠামোর অভাব রয়েছে তা কার্যত তিনি স্বীকার করে নেন। হাসপাতালের, ওয়ার্ডের পাশাপাশি ব্লাড ব্যাংক ঘুরে দেখেন। আর মন্ত্রী আসতেই তৎপর হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ শুরু হয়, ঝাড়পোচ, আর এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন