পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন জ্ঞানেশ কুমার, পদ্মভূষণ প্রাপ্য তাঁর: শমীক ভট্টাচার্য

পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়া উচিত, মন্তব্য শমীক ভট্টাচার্যের। বিজেপির 'তৃণমূলীকরণ' ও তৃণমূল বিধায়ক গ্রেফতার নিয়েও মুখ খুললেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: পানিহাটিতে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। জ্ঞানেশ কুমার প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “রাহুল গান্ধীকে কংগ্রেস পার্টিই সিরিয়াসলি নেয় না। জ্ঞানেশ কুমারকে তো পদ্মভূষণ দেওয়া উচিত। কমসেকম উনি তো পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিয়েছেন।” এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজেপিতে ‘তৃণমূলীকরণ’ নিয়ে তিনি স্পষ্ট জানান, কিছু লোক গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমে আবির মাখছে এবং নিজেদের কাউন্সিলর ভাবছে। কিন্তু তাদের বিজেপিতে যোগদান হয়নি এবং এরা কেউ থাকবে না। বিজেপি বিজেপিই থাকবে। পিংলার বিধায়ক গ্রেফতার প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের দাবি, হিসাব মতো ধরতে গেলে গোটা তৃণমূল দলটাকেই জেলে পাঠানো উচিত। তিনি বলেন, যারা অসহায় প্রান্তিক মানুষকে লুঠ করেছে এবং সরকারি ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

বিজেপি আইনের শাসন প্রতিষ্ঠা চায়, তাই ২১ সালের ২ মে-র মতো পরিস্থিতি তৈরি না করে আইনের পথেই কাজ করা হয়েছে। ‘ককরোজ জনতা পার্টি’র বিক্ষোভকে গণতান্ত্রিক অধিকার বলে উল্লেখ করেন শমীক। ফুটবল নিয়ে তাঁর উদ্যোগের কথা জানিয়ে বলেন, বাংলায় অন্তত দুটি একাডেমি তৈরির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।