ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: ডিজিটাল প্রতারণার শিকার হয়ে টাকা খোয়া গেলে এবার ব্যাঙ্ককেই ক্ষতিপূরণ দিতে হবে। এই মর্মে এক যুগান্তকারী রায় দিল ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। সম্প্রতি সাইবার প্রতারণার ঘটনা লাগামছাড়া আকার ধারণ করেছে। বিশেষ করে বয়স্ক নাগরিকরা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বেশি। পরিচিত অ্যাপ বা ভুয়ো ফোন কলের মাধ্যমে জালিয়াতরা সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ব্যাঙ্কগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আদালত জানতে চেয়েছে, কেন ব্যাঙ্কগুলি এই ধরনের প্রতারণা রুখতে পারছে না বা যখন কোনও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক হারে টাকা তোলা হচ্ছে, তখন কেন ব্যাঙ্কগুলি তা আটকাতে অসক্ষম হচ্ছে।
প্রধান বিচারপতি আরও বলেন, ব্যাঙ্কগুলির উচিত গ্রাহকদের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করা। যে সমস্ত গ্রাহক তুলনামূলকভাবে প্রযুক্তি ব্যবহারে কম পারদর্শী, তাদের সুরক্ষার দায়িত্বও ব্যাঙ্কগুলির।
এই রায়ের ফলে ডিজিটাল প্রতারণার শিকার হওয়া লক্ষ লক্ষ মানুষ ন্যায়বিচার পাবেন বলে আশা করা হচ্ছে। এই নির্দেশিকা ব্যাঙ্কগুলিকে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং গ্রাহকদের সুরক্ষায় আরও সচেষ্ট হতে বাধ্য করবে।








