ছাত্রীর গলায় করাত চালানো অভিযুক্তকে গুলি করে ধরল পুলিশ, অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য

অন্ধ্রপ্রদেশে ছাত্রীর উপর করাত দিয়ে হামলার অভিযুক্ত পুলিশের গুলিতে আহত। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করায় এই ঘটনা।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: অন্ধ্রপ্রদেশে এক ভয়াবহ ঘটনার পর পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে এক অভিযুক্ত।

শনিবার প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় এক নাবালিকা ছাত্রীর উপর বৈদ্যুতিক করাত দিয়ে হামলা চালানোর অভিযোগে হেমন্ত ওরফে ডুম্মু নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সন্ধ্যায় অনন্তপুর জেলার আত্মাকুর জঙ্গল এলাকা থেকে বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ঘটনার পুনর্নির্মাণের জন্য পুলিশ অভিযুক্তকে নিয়ে সেই স্কুল চত্বরে গিয়েছিল। সেখানেই হেমন্ত পুলিশের উপর হামলা চালায় এবং পালানোর চেষ্টা করে। পালানোর সময় অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়ে। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আত্মরক্ষার্থে হেমন্তের দিকে গুলি চালায়। মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় ধৃতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবারই এই জঘন্য অপরাধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।