কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা: তেরঙ্গা কাঁধে নীতীন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতায় বিজেপির ইন্ডি জোটের বিরুদ্ধ কর্মসূচিতে যোগ দিলেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন দিল্লিতে ইন্ডি জোট আন্দোলনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি করছে, তখন তার পাল্টা জবাব দেওয়ার জন্য রাস্তায় নামল পদ্ম শিবির।

আজ সোমবার ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় এক বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। এই মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এই মিছিল ধর্মতলার দিকে এগোয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে পরিচালিত এই মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনজনের কাঁধেই ছিল দেশের জাতীয় পতাকা।

সোমবার দুপুরেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন নীতীন নবীন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য সহ অন্যান্য রাজ্য বিজেপির নেতৃত্ব। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে সোমবার হায়দরাবাদে তেরঙ্গা কাঁধে নিয়ে মিছিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি দেশজুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। বিরোধীদের প্রতিবাদের জবাব দিতে এবং গণতন্ত্র রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল সাজ সাজ রব।