বিশাখাপত্তনমে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকে গেল রাতের আকাশ

বিশাখাপত্তনমের এইচপিসিএলের তেল শোধনাগারের ভয়ংকর বিস্ফোরণে চরম আতঙ্ক। যদিও হতাহতের খবর নেই। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) শোধনাগারে সোমবার গভীর রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই আকস্মিক ঘটনার জেরে শোধনাগার চত্বর থেকে বিশাল আগুনের শিখা দেখা যায় এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকেও আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী স্পষ্ট দেখা যাচ্ছিল। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

খবর পেয়েই অন্ধ্রের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। ইতিমধ্যেই এইচপিসিএলের নিজস্ব দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু করে।

এই শোধনাগারের আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে তাঁরা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন। তবে শোধনাগারের কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

বিস্ফোরণের পর থেকে সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্ধ্রপ্রদেশ পুলিশ ও প্রশাসন নিরন্তর তৎপর রয়েছে।