ব্যুরো নিউজ, ৪নভেম্বর ২০২৬ ;;রাজ্যে নতুন সরকার গঠনের পর গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে বর্তমানে ভি ভি রাম জি প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ২২ লক্ষ মানুষ কাজ করছেন। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ৭ লক্ষ ৯ হাজার কর্মদিবস।
গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের কাজকে আরও গতিশীল করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।
সল্টলেকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে আজ ভি ভি রাম জি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রকল্পের কাজ শুরুর প্রথম পর্যায়েই কেন্দ্রীয় সরকারের তরফে ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ভি ভি রাম জি প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ নোডাল প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে। অর্থাৎ শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, গ্রামের রাস্তা, অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








