অভিষেকের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন শুভেন্দু সরকারের; হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্যের আপত্তির কারণ এবং মামলার বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: কলকাতা হাইকোর্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষাকবচ দিয়েছিল, তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।

বিগত অগস্ট মাসে হাইকোর্টের দেওয়া এই নির্দেশ মানতে নারাজ রাজ্য। তাই সেই নির্দেশ বদলানোর আবেদন জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। দীপাবলির ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি হতে পারে।

রাজ্যে প্রশাসনের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সেগুলি যথেষ্ট গুরুতর। ফৌজদারি মামলায় আগাম জামিন চাওয়ার সুযোগ থাকলেও তিনি কেন রক্ষাকবচ চাইলেন, সেই প্রশ্ন তুলেছে রাজ্য। একাধিক এফআইআর একসঙ্গে নিয়ে শুনানি করা ঠিক নয় এবং প্রতিটি মামলার জন্য আলাদা আইনি পদক্ষেপ করা উচিত। কোনও ব্যক্তিকে একসঙ্গে সব মামলায় এভাবে সুরক্ষা দেওয়া উচিত নয় বলে সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একের পর এক মামলা করা হচ্ছে। হাইকোর্টে তিনি মোট ১৬টি এফআইআরের কথা জানিয়েছিলেন। এর মধ্যে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানার তিনটি মামলায় তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। কালীতলা ও বিষ্ণুপুরের ঘটনাগুলি পুরনো হলেও, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর চলতি বছরের জুন মাসে অভিযোগ দায়ের করা হয়। আদালত তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়ার নির্দেশ দেয়। বর্তমানে ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচ রয়েছে।

এবার সেই নির্দেশ বদলানোর আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

সম্পর্কিত খবর