স্বপ্নে কাক দেখা : শুভ না অশুভ ! কী বলছে স্বপ্নশাস্ত্র?

স্বপ্নে কালো কাক দেখা কি শুভ না অশুভ? হিন্দু ধর্ম ও স্বপ্ন শাস্ত্রের ব্যাখ্যায় জানুন কাকের স্বপ্নের গভীর অর্থ। জীবনে কীসের ইঙ্গিত দেয় এই পাখি?

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬ : ঘুম ভাঙার পর স্বপ্নে কালো কাক দেখে বুকটা ছ্যাঁত করে উঠেছে অনেকেরই। হিন্দু ধর্মে কাককে পিতৃপুরুষের প্রতীক, যমরাজের দূত এবং শনিদেবের বাহন হিসেবে দেখা হয়। তাই স্বপ্নে এই পাখির উপস্থিতি নিছকই মনের ভুল নয়, এর পিছনে লুকিয়ে থাকে গভীর কোনও ইঙ্গিত। এটি কি শুধুই একটি স্বপ্ন, নাকি জীবনে আসন্ন কোনও পরিবর্তনের পূর্বাভাস? কিন্তু স্বপ্নে কালো কাক দেখা কি সত্যিই অশুভ, নাকি নতুন কোনও পরিবর্তনের ইঙ্গিত?

স্বপ্ন শাস্ত্র বলছে, কাকটি ঠিক কোন অবস্থায় দেখা যাচ্ছে, তার উপরেই নির্ভর করে ভালো-মন্দের হিসাব। জীবনে নতুন কোনও পরিবর্তন নাকি বিপদের পূর্বাভাস, তা জানতে হলে স্বপ্নের প্রেক্ষাপট বোঝা জরুরি। যেমন, স্বপ্নে নিজেকে কাক ধরতে দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ, দ্রুত অভাব দূর হতে চলেছে বা বড় কোনও জয় আসন্ন। আবার কাক কাঁধে বসে থাকতে দেখলে কর্মক্ষেত্রে বা ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেয়। কাক উপরের দিকে উড়ে গেলে খারাপ সময় শেষ, সফলতার মুখ দেখার পালা। তবে সব কাকের স্বপ্ন শুভ নয়।

স্বপ্নে এক জোড়া কাক দেখা প্রিয়জনের সঙ্গে মতবিরোধ বা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বাড়ায়। কাকের কান্নার আওয়াজ বা ভয়ংকর ডাক অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। জোরে ডাকলে বা কা-কা করলে খারাপ খবর আসতে পারে, স্বার্থপর মানুষদের থেকে সাবধানে থাকার বার্তাও দেয়।