রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যকরে দ্রুত পদক্ষেপের ডাক খলিলুরের

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় দ্রুত কার্যকরের দাবি জানালেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি তথা বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর বক্তব্য, এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। তাই তা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ করতে হবে।

শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন তিনি। প্রথমত, গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এর জন্য নাগরিকত্বের অধিকার, চলাফেরার স্বাধীনতা এবং বৈষম্য থেকে সুরক্ষা প্রয়োজন।

তৃতীয়ত, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরে মানবিক সহায়তা চালিয়ে যেতে হবে। এই দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক মহলকেও সহায়তা বাড়াতে হবে। চতুর্থত, মায়ানমারে এমন নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

খলিলুর রহমান জানান, রায় কার্যকর না হলে বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে। তাঁর কথায়, আন্তর্জাতিক আইনের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে এই রায় বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।