ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদনে আপাতত সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কালীপুজোর ছুটির পর আদালত খুললে তবেই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ।
দুর্গাপুজো, কালীপুজো উপলক্ষে আদালত বন্ধ থাকায়, অবকাশকালীন বেঞ্চেই মামলার শুনানি চলছিল। আদালত স্পষ্ট জানিয়েছে, এখনই সুমিত রায়কে জামিন দেওয়া হবে না। ছুটির পর তাঁর আবেদন বিবেচনা করা হবে। অর্থাৎ, উৎসবের মরশুমেও আপাতত গারদের অন্ধকারেই থাকতে হচ্ছে সুমিত রায়কে।
শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান সুমিত রায়।
শুক্রবার তাঁর মামলার শুনানি ছিল হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে। আদালত জানায়, এখনই সুমিত রায়কে জামিন দেওয়া হবে না। ছুটির পর আদালত খুললে সেই আবেদন বিবেচনা করা হবে। আপাতত আলোর উৎসবে গারদের অন্ধকারেই থাকতে হবে সুমিত রায়কে।
উৎসবের মরশুমে এই রায় সুমিত রায়ের এবং তৃণমূল কংগ্রেসের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা।










