প্রাক্তন পুলিশকর্তার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহার প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কলকাতা ও মুর্শিদাবাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: রাজ্যের প্রাক্তন এক পুলিশকর্তার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দির একটি জমি। তদন্তকারী সংস্থার দাবি, এই সমস্ত সম্পত্তি প্রাক্তন পুলিশকর্তা বেনামে কিনেছিলেন। ইডির অভিযোগ, কুখ্যাত সোনা পাপ্পু সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। অভিযোগ অনুযায়ী, পুলিশকর্তা হিসেবে তিনি সোনা পাপ্পুর বেআইনি কাজে সাহায্য করতেন। জমি দখল, বাড়ি দখল এবং প্রোমোটিং সংক্রান্ত বিভিন্ন কারবারে সহযোগিতা করার বিনিময়ে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে ইডির দাবি।

তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে এবং সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। প্রসঙ্গত, সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় আগেই শান্তনু সিনহাকে গ্রেফতার করা হয়েছিল। এবার তাঁর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় তদন্ত আরও জোরদার হয়েছে। ইডি আরও জানিয়েছে, কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া এখনও চলছে।