বিয়েতে বরের বাঁদিকে কেন বসেন কনে? জানুন আসল রহস্য!

হিন্দু বিবাহে কনে কেন বরের বাম দিকে বসে? জানুন 'বামাংগী' শব্দের অর্থ, শিব-শক্তির সম্পর্ক এবং হৃদয়ের নৈকট্যের প্রতীকী তাৎপর্য।

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: হিন্দু বিয়েতে একাধিক রীতি-নীতি মেনে চলা হয়। হলুদ, মেহেন্দি থেকে শুরু করে সাতপাক—প্রতিটি অনুষ্ঠানের রয়েছে আলাদা গুরুত্ব। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বিয়ের মণ্ডপে বরকে ডানদিকে রেখে কনেকে কেন তাঁর বাঁদিকে বসানো হয়? শুধু বিয়ের দিনেই নয়, বিয়ের পরেও বিভিন্ন পুজো-পার্বণ ও শুভ অনুষ্ঠানে স্বামীর বাঁদিকে বসতে দেখা যায় স্ত্রীকে। এর পিছনে রয়েছে বিশেষ ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস।

হিন্দু শাস্ত্রীয় পরম্পরায় স্ত্রীকে বলা হয় ‘বামাঙ্গী’। অর্থাৎ স্বামীর বাম অঙ্গের অধিকারিণী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নারীশক্তির সঙ্গে ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপের গভীর সম্পর্ক রয়েছে। এই রূপে শিব ও শক্তি একই শরীরের দুই অর্ধাংশ।

আরও একটি প্রচলিত ধারণা অনুযায়ী, মানুষের হৃদয় শরীরের বাঁদিকে অবস্থিত। তাই স্ত্রীকে স্বামীর বাঁদিকে বসানোর অর্থ, তিনি যেন স্বামীর হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ।

এছাড়াও, ভগবান বিষ্ণুর বাঁদিকে দেবী লক্ষ্মীর অবস্থান। বিয়েতে বরকে বিষ্ণু এবং কনেকে লক্ষ্মীর প্রতীক হিসেবে কল্পনা করা হয়। তাই এই রীতিকে সুখ, সমৃদ্ধি ও দাম্পত্যের মধুরতার প্রতীক বলে মনে করা হয়।

অর্থাৎ, এই প্রথা শুধুই একটি বিয়ের নিয়ম নয়, বরং ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বন্ধনের প্রতীক।