জানেন কেন পোষ্য বিড়াল আঁচড়ায় সব কিছু? কাঠের আলমারি থেকে সোফার নরম অংশ বা খাটের পায়া কিছুই বাদ যায় না?

জানেন কেন পোষ্য বিড়াল আঁচড়ায় সব কিছু?

Share:

ব্যুরো নিউজ,২৮ জানুয়ারি :বাড়ির পোষ্য বিড়ালটি শান্তশিষ্ট এবং অনেক কিছুতে অনীহা দেখালেও, তার একটি বিশেষ আচরণ প্রায়ই বিরক্তিকর হয়ে ওঠে—হাতের সামনে যা কিছু আসে, তাতেই আঁচড় দিয়ে থাকে। কাঠের আলমারি, সোফার নরম অংশ, বা খাটের পায়া—কিছুই বাদ যায় না। অনেকেই মনে করেন, বিড়ালের এই আচরণ হয়তো খেলার জন্য বা রাগ প্রকাশের উপায়। তবে সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে, এর পিছনে রয়েছে অন্য একটি কারণ।

এন্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট কি? ওজন কমানোর জন্য এটি কতটা কার্যকর? কি বললেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট? পড়ুন

কি জন্য করে এরকম?

‘ফ্রন্টিয়ার্স ইন ভেটেনারি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে, বিড়ালের এই আচরণের মূল কারণ হতে পারে তাদের মানসিক চাপ বা উদ্বেগ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা ফ্রান্সের প্রায় ১২০০টি পোষ্য বিড়াল এবং তাদের মালিকদের নিয়ে একটি সমীক্ষা করেছেন। গবেষণার প্রধান ইয়েসমিন সালগিরি ডেমিরবাস বলেন, ‘‘যখন বাড়িতে ছোট শিশু থাকে, তখন পোষ্য বিড়ালটি উদ্বেগ বা মানসিক চাপের কারণে এমন আচরণ করতে পারে।’’ আবার, অনেক সময় এটি বিড়ালের এলাকা বা অস্তিত্ব রক্ষা করার প্রতীকও হতে পারে।গবেষণায় আরও জানা গিয়েছে, যদি অভিভাবকরা কিছুটা বুঝতে পারেন যে পোষ্যের মনোযোগ কোথায় যাচ্ছে, তাহলে তারা তাদের বিড়ালের মানসিক অবস্থার সঙ্গে আরও ভালভাবে খাপ খাইয়ে নিতে পারেন। বাড়ির পরিবেশের সঙ্গে বিড়ালটি নিজেকে মানিয়ে নিলেও, মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। এর ফলে, বিড়ালরা আসবাবপত্রে আঁচড় কাটতে পারে, যা তাদের মানসিক চাপের বহিঃপ্রকাশ হিসেবে ধরা হয়।

এখন, প্রশ্ন হচ্ছে, এই আচরণ থেকে পোষ্য বিড়ালকে কীভাবে বিরত রাখা যায়? অনেকেই হয়তো বিড়ালটিকে ধমক দিতে শুরু করেন, কিন্তু পশুচিকিৎসকরা বলেন, এতে সব সময় কাজ হয় না। বিড়ালটি চোখের আড়ালে গেলেই আবার একই আচরণ শুরু হয়ে যেতে পারে। তাই পোষ্য বিড়ালকে ধমক না দিয়ে, তার জন্য কিছু খেলনা বা আলাদা ধরনের ব্যস্ততা তৈরি করা যেতে পারে। এছাড়াও, বাড়ির আসবাবপত্রের উপর ‘প্রোটেক্টর’ ব্যবহার করে, আঁচড়ানো থেকে বাঁচানো সম্ভব।

কলকাতা বইমেলায় এবার পথ হারাবেন না? নতুন অ্যাপের সুবিধা!

পোষ্য বিড়ালের এই আচরণ অনেক সময় তাদের মানসিক পরিস্থিতির ইঙ্গিত দেয়, তাই যদি আপনি মনে করেন, আপনার পোষ্য বিড়াল অতিরিক্ত আঁচড়াচ্ছে, তাহলে পশুচিকিৎসকের সঙ্গে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির পরিবেশ ও বিড়ালের মানসিক অবস্থার ওপর ভিত্তি করে, আপনি একে সুস্থ এবং খুশি রাখতে পারবেন।

https://www.youtube.com/live/D0sw2P3ZxUY?si=UpkPUE2Pox1pFUHN