ক্যানসারের ৪০ শতাংশই ঠেকানো সম্ভব! WHO-র সতর্কবার্তা, এড়িয়ে চলুন ৫ বিপজ্জনক অভ্যাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৪০% ক্যান্সার প্রতিরোধযোগ্য। জেনে নিন তামাক, মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার ও জীবনযাত্রার মতো ৫টি প্রধান কারণ যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ক্যানসার মানেই কি অনিবার্য বিপদ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, বিশ্বজুড়ে নতুন ক্যানসার আক্রান্তের প্রায় ৩৭ শতাংশই প্রতিরোধযোগ্য! অর্থাৎ, ২০২২ সালে নথিভুক্ত প্রায় ৭১ লক্ষ ক্যানসার আক্রান্তের সঙ্গে যুক্ত ছিল এমন কিছু ঝুঁকি, যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

WHO এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা IARC-এর ১৮৫টি দেশের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এই গুরুত্বপূর্ণ তথ্য। ধূমপান, সংক্রমণ এবং মদ্যপান ক্যানসারের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ।

কোন ৫টি ঝুঁকি থেকে সাবধান থাকবেন?

১. ধূমপান ও তামাক: ক্যানসারের সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারণ। ফুসফুস-সহ একাধিক অঙ্গের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

২. মদ্যপান: নিয়মিত অ্যালকোহল গ্রহণ বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

৩. অতিরিক্ত ওজন: উচ্চ বডি মাস ইনডেক্স বা BMI একাধিক ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত।

৪. ক্যানসার সৃষ্টিকারী সংক্রমণ: HPV, হেপাটাইটিস বি এবং হেলিকোব্যাক্টর পাইলোরির মতো সংক্রমণ ক্যানসারের কারণ হতে পারে।

৫. বায়ুদূষণ ও শারীরিক নিষ্ক্রিয়তা: দূষিত বাতাসের সংস্পর্শ এবং নিয়মিত শরীরচর্চার অভাবও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, তামাক বর্জন, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, প্রয়োজনীয় টিকাকরণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। তবে মনে রাখবেন, সব ক্যানসার প্রতিরোধ করা যায় না।