কালো-সোনালি জাদুতে এমি মঞ্চে বিজয় সেতুপতি! নজরকাড়া লুক

৫৪তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনীশ মালহোত্রার তৈরি ভল্লুভর কোট্টম-অনুপ্রাণিত স্যুট পরে নজর কাড়লেন বিজয় সেতুপতি।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি! ৫৪তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে Presenter হিসেবে হাজির হয়ে নজর কাড়লেন তিনি। তবে শুধু উপস্থিতিই নয়, তাঁর পোশাকেও ছিল বিশেষ চমক। কালো রঙের স্যুটে সোনালি কারুকাজ—অভিনেতার এই রাজকীয় সাজ এখন ফ্যাশনপ্রেমীদের আলোচনায়।

নিউ ইয়র্কের নিউ ইয়র্ক হিলটন মিডটাউনে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় বেছে নিয়েছিলেন একেবারে ক্লাসিক অথচ নজরকাড়া লুক। কালো ট্রাউজার্সের সঙ্গে কালো শার্ট এবং বিশেষভাবে নজরকাড়া ব্লেজার ছিল তাঁর সাজের মূল আকর্ষণ। ব্লেজারের ডান কাঁধে এবং বাঁ দিকের পকেটের নীচে সূক্ষ্ম সোনালি নকশা তাঁর পোশাকে এনে দিয়েছিল অন্য মাত্রা।

চকচকে কালো জুতো, সাইড-পার্টেড চুল এবং পরিপাটি করে ছাঁটা দাড়ি-গোঁফে সম্পূর্ণ হয়েছিল তাঁর রেড কার্পেট লুক।

২৩ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইকেল ইউরি ছিলেন সঞ্চালকের ভূমিকায়। ভারতীয় অভিনেতা হিসেবে Presenter-এর দায়িত্ব পালন করে বিজয় সেতুপতির এই উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও যে আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ রাখতে পারেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন বিজয়!