এবার ঘুরতে গিয়ে সেলফি তুললে গচ্ছা যাবে আপনার পকেটের কড়ি! কিন্তু কোথায়?

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃবর্তমান প্রজন্মের কাছে সেলফি তাদের জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে। যেকোনো ভালো মুহূর্ত হোক কিংবা খারাপ, সেলফি দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কোনও ভালো প্রাকৃতিক দৃশ্য হোক কিংবা খাবারের ছবি। তার সঙ্গে নিজের নিজস্বী তুলতে কেউই ভলেন না। তবে কোথাও ঘুরতে গেলে তো কথাই নেই! প্রতিটা মুহূর্ত মুঠোফোনে বন্দী না করলে কীসের ছুটি কাটানো, বলুন তো? তবে জানেন কি যে এই সেলফি তুললেও পড়তে পারেন আপনি বিপদে? অর্থাৎ ঘুরতে গিয়ে সেলফি তোলার অপরাধে আপনার পকেট থেকে খসবে মোটা অঙ্কের টাকা!

ঘুরতে গিয়ে সেলফি তুললে নাকি জরিমানা দিতে হবে প্রায় ২৫ হাজার টাকা। শুনে অবাক হচ্ছেন তো? সম্প্রতি এমনই আইন এনেছে ইতালির জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন পোর্টোফিনোর প্রশাসন। ইতালির এই শহরটি সাজানো রয়েছে নীল জলরাশি, ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড় দিয়ে। সব মিলিয়ে চোখ ও মন দুই-ই শান্তি পাবে। দেশবিদেশ থেকে বহু মানুষ ঘুরতে আসেন এই শহরে। রাস্তাঘাটে দাঁড়িয়ে অনেকেই সেলফি তোলেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন ঘুরতে আসা পর্যটকেরা। ফলে সাধারণ মানুষ পড়েন সমস্যায়। তাদের সেলফি তোলার ঠেলায় যানজটের সমস্যায় পড়েন সেখানকার মানুষ। বাচ্চাদেরও স্কুল- কলেজে পৌঁছতে দেরি হয়ে যায়। ফলে বিরাট সমস্যার মুখে পড়েন সেখানকার আমজনতা। এমন অনভিপ্রেত ঘটনা রুখতেই এবার শহরের দুটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলফি তুললে ২৭৫ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৪ হাজার ৭৭৭ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে ঠিক করেন পোর্টোফিনো সরকার।তবে পোর্টোফিনোই প্রথম শহর নয় যেখানে সেলফি তুললে জরিমানা করার নিয়ম রয়েছে। ফ্রান্স সহ ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে একই কারণে নিজস্বী তোলার ক্ষেত্রে জরিমানা করা হয় বলে জানা যায়।

সম্ভবত ইস্টারের ছুটির সময় থেকেই এই নিয়ম চালু করা হয়েছে আর যেটি থাকবে আগামী অক্টোবর মাস পর্যন্ত। কারণ এই সময়েই শহরের সবচেয়ে বেশি সংখ্যা পর্যটকরা ভিড় করেন বলে জানিয়েছেন সেখানকার মেয়র মাত্তেও ভিয়াকাভা। (EVM News)সেক্স টুর্নামেন্ট – বিশ্বে প্রথম, সাহস দেখালো সুইডেন