ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬:
সোশ্যাল মিডিয়ায় ছবি ফাঁসের জেরে কর্ণাটকে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর আত্মহত্যা:
হিমা কর্ণাটকের হাসান জেলার একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন। তিনি পড়াশোনা এবং নিজের ভবিষ্যৎ গড়ার ব্যাপারে মনোযোগী ছিলেন।এক পর্যায়ে, মোহাম্মদ নওশাদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং তাদের মধ্যে বিবাদ শুরু হয়।
এই সময়ে, নওশাদ হিমাকে হুমকি ও ব্ল্যাকমেল করতে শুরু করে, এই বলে যে তার কাছে হিমার ব্যক্তিগত ছবি আছে এবং সে সেগুলো ফাঁস করে দেবে। হিমা জানতেন না যে নওশাদ এমন ছবি তুলেছে বা রেখেছে।তিনি নওশাদকে ছবিগুলো মুছে ফেলতে এবং সেগুলোর অপব্যবহার না করার জন্য অনুরোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত নওশাদ সেগুলো ফাঁস করে দেয়।
এরপর হিমা বিষপান করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হিমার মা তার মেয়ের জন্য ন্যায়বিচার চাইছেন এবং অভিযুক্ত মোহাম্মদ নওশাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন এটা লাভ জিহাদ, পরিবারের সদস্যদের আরও নিজেদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে , সঠিক শিক্ষা দিয়ে তাদের মানুষ করতে হবে।








