মাদক কাণ্ডে বড় ধাক্কা! কোকেন সেবনের ঘটনায় নিষিদ্ধ প্রাক্তন কেকেআর তারকা ক্রিস লিন

প্রাক্তন কেকেআর তারকা ক্রিস লিনের বিরুদ্ধে মাঠে নামার আগে কোকেন সেবনের অভিযোগ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: মাঠে নামার আগেই কোকেন সেবন! এই গুরুতর অভিযোগে নিষিদ্ধ হলেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (KKR) তারকা ক্রিস লিন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) তাঁকে এক মাসের জন্য সাসপেন্ড করেছে। যদিও এই নিষেধাজ্ঞার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে সংস্থা জানিয়েছে। ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালের দিন। রুটিন পরীক্ষায় লিনের শরীরে নিষিদ্ধ কোকেনের উপস্থিতি ধরা পড়ে। সেই সময় তিনি নর্থহ্যাম্পশায়ারের হয়ে খেলছিলেন।

পরীক্ষার রিপোর্টে benzoylecgonine নামের কোকেনের একটি নমুনার উল্লেখ ছিল, যা হজমের ওষুধে পাওয়া যায়। তবে ক্রীড়াবিদদের জন্য এই ধরনের ওষুধ গ্রহণ নিষিদ্ধ। কোকেনের উপস্থিতি ধরা পড়ার পর লিন নিজের দোষ স্বীকার করে নেন। এর জেরে ইসিবি তাঁকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করে এবং রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তবে লিন দ্রুত রিহ্যাব প্রক্রিয়া সম্পন্ন করায় তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ ৩ মাস থেকে কমে আসে। এই ঘটনায় ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ক্রিস লিন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও আরও দুটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তাঁর এই বিতর্কিত ঘটনা নিঃসন্দেহে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের উপর একটি কালো ছায়া ফেলেছে।